২০২৬ সালে ঘরে বসে আপনারা অনলাইনের মাধ্যমে বাসের টিকিট কাটতে পারবেন। অনলাইনে টিকিট কাটার মাধ্যমে যাত্রীদের অনেক ধরনের ঝামেলা থেকেই রক্ষা পেতে হয়েছে। কারণ অনেক বাসে টিকিট কাউন্টারই দূরে হয়ে থাকে কিংবা যাওয়ার পরেও আবার অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বিশেষ করে কোন উৎসবের সময় শহরে বাসের টিকিট কাটতে গেলে তো অনেক ঝামেলায় পড়তে হয়। এ সময় বাসের টিকিট ও অনেক সময় পাওয়া যায় না এবং পাওয়া গেলেও অনেক সময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকিটগুলো কাটতে হয়। এজন্য বর্তমান সময়ে অনলাইনে মাধ্যমে খুব সহজেই আপনি ঘরে বসে আপনার গন্তব্যস্থলে টিকিটটি কেটে নিতে পারবেন এবং আপনার পছন্দমত আসনটি বেছে নিতে পারবেন। কিভাবে ট্রেনের টিকিট কাটবেন সে বিষয়ে আমরা আমাদের এই প্রতিবেদনে সব ধরনের তথ্য গুলো প্রদান করব এবং এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা অনলাইনে কিভাবে বাসের টিকিট কাটতে হয় সে বিষয়ে ধারণা নিতে পারবেন এবং এরকম করে ট্রিট কাটতে পারবেন।
বাসের টিকিট কাটার নিয়ম অনলাইনে
খুব সহজেই আপনারা sohoj, jatri কিংবা অন্যান্য বাসের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বাসের টিকিট গুলো কাটতে পারবেন। এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বারের মাধ্যমে টিকিটটি বুকিং করা হয় এবং আপনারা চাইলে বিকাশ কিংবা নগদে টাকা পাঠিয়ে দিতে পারেন।
- প্ল্যাটফর্ম নির্বাচন:sohoj,jatri কিংবা অন্যান্য বাসের ওয়েবসাইটে যান।
- তথ্য প্রদান: যাত্রা শুরুর স্থান, গন্তব্য, যাত্রা তারিখ এবং সময় নির্বাচন করুন।
- আসন নির্বাচন: আপনার পছন্দমত আপনি বাসের আসন কিংবা সিট নাম্বার নির্বাচন করুন।
- যাত্রীর তথ্য: যাত্রীর নাম, মোবাইল নাম্বার, এন আই ডি কার্ড এবং লিঙ্গ উল্লেখ করুন।
- পেমেন্ট: বিকাশ, নগদ, ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করুন।
- টিকিট সংগ্রহ: পেমেন্ট সম্পন্ন হলে আপনার মোবাইলে একটি এসএমএস কিংবা ইমেইলে ই-টিকিটের কপি পাঠানো হবে।
আপনারা খুব সহজেই উপরোক্ত বর্ণনা থেকে ঘরে বসে অনলাইন এর মাধ্যমে যেকোনো বাসের টিকিট করতে পারবেন। এতে করে আপনাদের কোন ঝামেলা পোহাতে হবে না। এবং আপনারা অনেক আগে থেকেই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকলেও খুব সহজেই ওই দিনের টিকিটগুলোই পেয়ে স্পেশাল দিনগুলোতে আপনারা ঘুরতে যেতে পারবেন। অনলাইন আগে থেকে টিকিট করে যে কোন ধরনের সমস্যা সমাধান হয় আগেই।