বর্তমান সময়ে বাংলাদেশে প্রায় সব কাজই অনলাইনের মাধ্যমে করা যায়। এ অনলাইনের মাধ্যমে কাজ করার ফলে অনেক কঠিন কাজ গুলো সহজ হয়ে গিয়েছে। এবং মানুষের ভোগান্তি থেকেও রক্ষা হয়েছে। বর্তমান সময়ে আপনারা খুব সহজে অনলাইন এর মাধ্যমে জমির দলিল বের করতে পারবেন কোন ধরনের ঝামেলা ছাড়াই। পূর্বে এ ধরনের কোন নিয়ম ছিল না জমির দলিল বের করতে অনেক সময় লাগতো এবং অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হতো। অনেক জায়গায় ঘোরাফেরা করতে হতো এবং অনেক সময় লাগতো জমির দলিল বের করা জন্য। বর্তমান সময়ে এটি খুব সহজ হয়ে গিয়েছে অনলাইন বের করা যায়।
জমির দলিল বের করার নিয়ম অনলাইনে
বর্তমানে বাংলাদেশে অনলাইনে জমির দলিলের সার্টিফাইড কপি বা তথ্য বের করতে হলে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি তথ্য পোর্টাল land.gov.bd ব্যবহার করতে হয়। জমির দলিলের নম্বর, জমির দাগ নম্বর ও মজা ব্যবহার করে ই কপি তল্লাশি করা হয়।
- ওয়েবসাইট ভিজিট: জমির দলিল বের করতে হলে প্রথমে land.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- তথ্য প্রদান: জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান ধরন, দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার দিয়ে সার্চ দিতে হবে।
- দলিল যাচাই: যদি অনলাইনে দলিলটির অন্তর্ভুক্ত থাকে তাহলে তথ্যগুলো কপি দেখা যাবে।
- সার্টিফাইড কপি আবেদন: অনলাইন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সার্টিফাইড কপিটি আবেদন করা যায়।
- ফি পরিশোধ: নির্ধারিত ফি মোবাইল কিনবা অনলাইনের মাধ্যমে প্রদান করে দলিলের কপিটির জন্য আবেদন করতে হবে।
- সংগ্রহ: আবেদন অনুমোদনের পর সার্টিফাইড কপি ডাকযোগে বা সাব রেজিস্টার অফিস থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন।
উপরোক্ত প্রতিবেদন থেকে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে জমির দলিলটি বের করতে পারবেন। কিন্তু জমি দলিলের তথ্যগুলো যদি পুরনো হয়ে থাকে সেগুলো অনলাইনে নাও পেতে পারেন সেজন্য আপনাদেরকে সাব রেজিস্টার অফিসে গিয়ে সরাসরি সে তথ্যগুলো দিয়ে দলিলের সম্পর্কে যাচাই করতে হবে।